ফুলপুর ভূমি অফিস কে দালাল মুক্ত রাখবো ইউএনও – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ফুলপুর ভূমি অফিস কে দালাল মুক্ত রাখবো ইউএনও

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৮৪ Time View

মাহাবুল ইসলাম (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম বলেছেন, সরকারি নীতিমালা অনুযায়ী সকল কাজ করা হবে। ভূমি সংক্রান্ত বিষয়টি একটি আবেগের জায়গা। এতে কোন হেলাফেলা করা যাবে না। এসিল্যান্ড যদি আপনাদের কোন বৈধ কাজ করে দিতে অনীহা করেন, তাহলে সরাসরি আমার নিকট চলে আসবেন। আশা করি এসিল্যান্ড এমনটি করবেন না। কেননা, আমার এসিল্যান্ড একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা।

আজ সোমবার (১০ জুন) বেলা দেড়টার দিকে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চলমান ভূমিসেবা সপ্তাহে আয়োজিত জনসচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফুলপুর ভূমি অফিসকে আমরা দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত রাখবো।

কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। এসময় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের সঞ্চালনায় ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্য বিষয়ে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সাংবাদিক এ টি এম রবিউল করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102