নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবসের র‌্যালি অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবসের র‌্যালি অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৭৪ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেছেন, পরিবেশ না বাঁচলে আমরা বাঁচব না। আমাদের বায়ুম-লে যদি অক্সিজেন না থাকে তাহলে আমরা কেউই নিরাপদ নই। এক্ষেত্রে আমাদের সবার সচেতনতা খুবই জরুরি। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

বুধবার (৫ জুন) সকালে বিশ্বপরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক র‌্যালিতে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে র‌্যালিটি আয়োজন করা হয়।

পরিবেশ ভারসাম্য রক্ষায় তাগিদ দিয়ে ড. সৌমিত্র শেখর আরও বলেন, বৃক্ষরোপণ, বৃক্ষের চারা রক্ষা করা খুব জরুরি। জাতির পিতা বলেছিলেন গাছ লাগাই রক্ষা করি। তাই শুধু গাছ লাগালে হবে না সেগুলো রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।
নজরুল ক্যাম্পাসে পরিকল্পিত বৃক্ষরোপণের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, জাতির পিতা কথা মাথায় রেখে গতবছর আমরা বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত বৃক্ষরোপণ করেছি এবং সেগুলো যাতে রক্ষিত হয় সেজন্য খুবই সুন্দর করে বেষ্টনী দিয়েছিলাম। একবছরের মধ্যে আমরা এর সুফল পেয়েছি। এবছরও প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষের চারা রোপণ করা হবে। আমরা চাই সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণের পাশাপাশি এগুলা যথাযথ রক্ষণাবেক্ষণেও ভূমিকা নেবে।

প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর নেতৃত্বে র‌্যালিতে ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানগণ, বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশ নেন। র‌্যালিতে পরিবেশ সচেতনতামূলক বাণী সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102