বগুড়ায় নিজের ছেলেকে হত্যা করলেন পাষণ্ড বাবা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ায় নিজের ছেলেকে হত্যা করলেন পাষণ্ড বাবা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৩১৬ Time View

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বাবার হাতে ছেলে নিহত
বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম ফারাজ আলী (২৫)। তিনি উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার ইন্সপেক্টর(তদন্ত) জিল্লুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,গতকাল ২৪-০১-২৪ তারিখ রোজ বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খায় তাঁর ছোট ভাই। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাঁর মা ছুটে আসে। এসময় ফারাজ তাঁর মায়ের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে ফারাজের বাবা সোহরাব আলী ঘটনাস্থলে এসে ফারাজের মাথায় ভুলবশত কাঠের বাটাম দিয়ে আঘাত করলে মাটিতে লুটে পড়ে ফারাজ। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় ফারাজের।

ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। এছাড়া কোন মামলাও এখনও হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102