হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৯ Time View

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যাটালিয়ান অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২ টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ানের অধিনায়ক কমল ভাগত সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিলি জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করেন।

এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পের শুন্য রেখার গোল ঘরে বৈঠক অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দলটি পুনরায় একই পথ দিয়ে ভারতে ফেরত যান।

২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ জানান, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, তার কাঁটার বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সৌহার্দপূণ্য সম্পর্ক বজায় রাখা, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার একমত পোষন করেন। এছাড়াও এই পতাকা বৈঠকে দ্বিপাক্ষিক আরো অনেক বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102