নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান খুন – dainikprothombarta    
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান খুন

রিপোর্টঃ ইব্রাহীম খলিল সেন্টু ,নরসিংদী প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৩৬ Time View

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাছানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার দিকে মেহেরপাড়ার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহ সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১১টার দিকে ভগিরথপুর চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফিরছিলেন। ভগিরথপুর শাহী ঈদগা সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করেন। এ সময় মাহাবুবের সহযোগী পাপ্পু গুলিবিদ্ধ হন।

আহত মাহাবুবকে সদরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর রণক্ষেত্রে পরিণত হয়েছে মেহেরপাড়া।

নরসিংদীর ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানকে বাঁচাতে গিয়ে পাপ্পু গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102