বগুড়ায় মোটর সাইকেল মার্কা প্রার্থী রনির ২০ হাজার টাকা জরিমানা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ায় মোটর সাইকেল মার্কা প্রার্থী রনির ২০ হাজার টাকা জরিমানা

মোঃ আবু হাসান শিবগঞ্জ উপজেলা (বগুড়া) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৯৬ Time View

প্রার্থীর প্রতীক সম্বলিত টি শার্ট পড়ে প্রচারনা করার দায়ে আজ (২৪ মে) শক্রবার বিকেলে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খান রনির ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থীর উপস্থিতিতে এই জরিমানা করেন, বগুড়ার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

শুক্রবার বগুড়া শহরের খোকন পার্কে চেয়ারম্যান প্রার্থী রনির নির্বাচনী সমাবেশ ছিলো। মোটর সাইকেল প্রতীক লাগানো টি শাট পরে তার কর্মী সমর্থকরা সমাবেশে যোগ দেয়। প্রতীক সম্বলিত টি শার্ট পরে প্রচারনা চালানোই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। এ সময় প্রার্থী সুলতান মাহমুদ খান রনি উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, নির্বাচন আচরণ বিধি ২০১৬ এর ১৭ বিধি অনুযায়ী কোন প্রার্থীর পক্ষে প্রতীক সম্বলিত টি শার্ট পড়ে প্রচার চালানো যাবে না। একারণে তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102