নরসিংদী রায়পুরায় সুমন হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নরসিংদী রায়পুরায় সুমন হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৬৫ Time View

বুধবার (২২ মে, ২০২৪ খ্রি.) নরসিংদী জেলার রায়পুরা থানাধীন পাড়াতলী ইউনিয়নের মামদেরকান্দি গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

এ সময় নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. বদিউল আলম উপস্থিত ছিলেন।পুলিশ সুপার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী বিপিএম, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল জনাব আফসান-আল-আলম, অফিসার ইনচার্জ, রায়পুরা থানা জনাব মোঃ সাফায়েত হোসেন পলাশ, ইনচার্জ বাঁশগাড়ি তদন্ত কেন্দ্র জনাব মোঃ শফিকুল ইসলামসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর দুইটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102