গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১২৯ Time View

ট্রেনটি ধীরাশ্রম স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন ট্রেনটি ধীরাশ্রম স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়।

গাজীপুরের ঢাকা–ময়মনসিংহ রেলরুটের ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধীরাশ্রম স্টেশনের আউটার সিগনালে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আধা ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলি।

স্টেশন মাস্টার জানান, তুরাগ কমিউটার ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। এটি ঢাকায় পৌঁছায় সকাল সাড়ে ৮টায়। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল রুটের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকে।

স্টেশন মাস্টার হানিফ আলি আরও বলেন, ঢাকা-জয়দেবপুর রেলরুটে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকা উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102