বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ সওদাগর গ্রেফতার – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ সওদাগর গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৩৬ Time View

বগুড়ায় আলী হাসান (২৮) হত্যা মামলার প্রধান আসামি সবুজ সওদাগর (৩০)কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকেলে সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। আলী হাসান হত্যাকান্ডের পর থেকে সবুজ পালাতক ছিল।

জানা গেছে, বগুড়া সদরের শহরদিঘী এলাকায় সবুজের বাড়িতে আলী হাসানকে হত্যা করা হয়। সবুজ আলী হাসানকে বুকের নিচে ছুরিকাঘাত করে বলে অভিযোগ। এরপর সে গুরুতর আহত হলে সবুজ ও তার লোকজন গুরুতর আহত আলী হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলী হাসানের পরিবার জানায়, সবুজ গত ১৪ মে মঙ্গলবার দুপুরে আলী হাসানকে শহরদীঘি গ্রামে তার বাড়িতে ডেকে নেয়। এরপর দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হলে সবুজ ছুরি দিয়ে আলী হাসানের বুকের নিচে আঘাত করে।পরে আলী হাসান হত্যাকান্ডের ঘটনায় গত ১৫ মে নিহতের বাবা বাদি হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলায় সবুজসহ চারজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইহান ওলিউল্লাহ বলেন, আলী হাসান ও সবুজ সওদাগর ঘনিষ্ঠ বন্ধু। দুজনই হত্যা ও মাদক মামলার আসামি। তবে কি কারনে সবুজ সওদাগর ও তার সহযোগীরা আলী হাসানকে হত্যা করলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক সেবন ও পরকীয়া বিষয়ে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ আরও বলেন, আলী হাসান মারা যাওয়ার পর থেকে সবুজ সওদাগরসহ অন্য আসামিরা পালিয়ে যায়। এখন পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102