ছাগল বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে কিশোর নিহত, কিশোরকে বাঁচাতে তার দুলাভাইও গুরুতর আহত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ছাগল বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে কিশোর নিহত, কিশোরকে বাঁচাতে তার দুলাভাইও গুরুতর আহত

মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৭৪ Time View

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে নুর আমিন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় জাহেদুল ইসলাম (৪০) নামে আরও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নুর আমিন পূর্ব সারডুবি এলাকার মোঃ মতিয়ার রহমানের ছেলে এবং আহত জাহেদুল নিহত নুর আমিনের সম্পর্কে দুলাভাই বলে জানা গেছে।

এলাকবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর নুর আমিনদের একটি ছাগল সেপটিক ট্যাংকে পড়ে যায়। ওই ছাগলটিকে উদ্ধার করতে গিয়ে নুর আমিনও সেপটিক ট্যাংকে পড়ে যান। বিষয়টি টের পেয়ে তাঁকে বাচাতে গিয়ে তার দুলাভাই জাহেদুলও ওই সেপটিক ট্যাংকে পড়ে যান। পরে এলাকাবাসীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এর টিম গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নুর আমিন মারা যান। গুরুতর আহত তার দুলাভাই এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বড়খাতা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আজিবর রহমান যাদু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ বিষয়টি খুবই দুঃখজনক। আমি নুর আমিনের মৃত্যুর বিষয়টি শুনে তৎক্ষণাৎ হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। আহত জাহেদুলকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102