রায়পুরে মাদ্রাসা ছাত্রীকে লঞ্চে নিয়ে ধর্ষণ প্রধান আসামী র‌্যাবের হাতে আটক – dainikprothombarta    
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরে মাদ্রাসা ছাত্রীকে লঞ্চে নিয়ে ধর্ষণ প্রধান আসামী র‌্যাবের হাতে আটক

আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর ):
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৬৪ Time View

লক্ষ্মীপুরের রায়পুরে ৮ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) রাস্তা থেকে তুলে নিয়ে লঞ্চের কেবিনে নিয়ে ধর্ষণ করার ঘটনায় প্রধান আসামী রাকিব কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ মে) দুপুরে উপজেলার চর আবাবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এর আগে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী সমন্বিত অঞ্চলের ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম মোর্শেদ সাংবাদিকদের জানান, ভিকটিম কিশোরীর পরিবার দীর্ঘদিন ধরে পৌর শহরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার অসহায় মা মানুষের বাসায় গৃহকর্মী এবং বাবা দিনমজুরের কাজ করেন। কিশোরী শহরের টিসি সড়কের স্থানীয় দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী।মাদরাসায় আসা-যাওয়ার পথে চর আবাবিল গ্রামের মিছির আলীর ছেলে রং মেস্ত্রী রাকিব হোসেন (২৫) তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো।

ঘটনার দিন রবিবার (২১ এপ্রিল) শহরের ভাড়া বাসা থেকে গ্রামের বড় বোনের শশুর বাড়ীতে যাওয়ার পথে শহরের শহীদ মিনার এলাকা থেকে রাকিবসহ অজ্ঞত আরও ২ জন কিশোরীর মুখে কাপড় চেপে ধরে সিএনজি অটোরিকশায় তুলে হায়দরগঞ্জ বাজার হয়ে চাঁদপুরের হাইমচর লঞ্চ ঘাটে নিয়ে যায়।

সেখানে একটি লঞ্চের কেবিনে নিয়ে আটক করে ওই দিন কিশোরীকে রাকিব কয়েকবার ধর্ষণ করে। ওই রাতে রাকিব কিশোরীকে বিয়ের কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু রাকিবের মা ও বাবা তাদের বিয়েতে রাজি না হওয়ায় রাকিব তাঁদের বাড়ীতে কিশোরীকে রেখেই পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102