ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্য – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্য

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২২৬ Time View

গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি।

জানা যায়, নিহতের নাম আল আমিন (১৯)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার বাসিন্দা আক্তার আলীর ছেলে। স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন আল আমিন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার আল আমিন ও তার খালাতো ভাই শাকিল আহমেদসহ চারজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যান। এ সময় চার-পাঁচজন ছিনতাইকারী প্রথমে তাদের নাম পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা যা আছে তা দিতে বলে। এক পর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করলে আল আমিন তাদের বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে শাকিলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ।

গাজীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আল আমিন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102