রায়পুরায় উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরায় উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

ইব্রাহীম খলিল সেন্টু , নরসিংদী প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২১৪ Time View

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৩য় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিনে ১০জন প তাদের চূড়ান্ত মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।

বৃহস্পতিবার (২ মে) বিকালে ঢাকা অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৫ জন – নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ পনির হোসেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু, পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল ও সমাজসেবক সোলায়মান খন্দকার।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন হলেন -উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল, মো: সুমন মিয়া ও মো: মারফত আলী। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন মনোনয়ন দাখিল দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক ও মহিলা আওয়ামী লীগের নেত্রী জোসনা বেগম।

ঘোষিত তফসিল অনুযায়ী ৩য় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৯ মে ভোট গ্রহন করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102