তীব্র তাপদাহ থেকে মুক্তি,পরিবেশের ভারসাম্য রক্ষায় টঙ্গীতে বৃক্ষরোপণ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

তীব্র তাপদাহ থেকে মুক্তি,পরিবেশের ভারসাম্য রক্ষায় টঙ্গীতে বৃক্ষরোপণ

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ Time View

গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রভাবশালী সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রাব্বি হাসান শুভর উদ্যোগে তীব্র তাপদাহ থেকে মুক্তি,পরিবেশের ভারসাম্য রক্ষায় ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল বিকালে টঙ্গীর গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপণ ও উদ্বোধন করা হয়।

এ সময় প্রভাবশালী ছাত্রলীগ নেতা কাজী রাব্বি হাসান শুভ বলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেলের পৃষ্ঠপোষকতায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বর্তমান বিশ্বে নগরায়ণের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত।

সে জায়গায় আমাদের দেশের বনায়ন শুধুমাত্র ১৩ ভাগ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ১০০০ হাজার বৃক্ষরোপণের এই কর্মসূচি উদ্যোগ নিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক কাজী নুরুল আমিন বাবু, কাজী নাজমুল, ৫০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রান্ত, কাজী জাহিদুল ইসলাম জয়, কাজী তোফাজ্জল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102