কয়রায় মসজিদের ইমামকে অপমান করায় ইউপি সদস্যকে গণধোলাই – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় মসজিদের ইমামকে অপমান করায় ইউপি সদস্যকে গণধোলাই

কয়রা (খুলনা) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ Time View

খুলনার কয়রা উপজেলার ১নং কয়রা গ্রামের আল হেলাল জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহকে অপমান করার জেরে মুসল্লীরা গণ ধোলাই দিয়েছে স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুরকে। জানা গেছে গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে রমজানের তারাবি নামাজের টাকা বিতরণকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুর উক্ত মসজিদের ইমামকে মুসল্লীদের সামনে অপমান করলে তাতে মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্যকে গণধোলাই দিয়েছে।

ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য ইউপি সদস্য অপচেষ্টা চালাচ্ছে বলে মুসল্লিদের অভিযোগ। এ ব্যাপারে ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুরের নিকট জানতে চাইলে তিনি গণধোলাই এর ঘটনা অস্বীকার করে বলেন, তারাবির টাকা বিগত কয়েক বছর ইমাম সাহেব একাই নিয়ে থাকেন এবং তিনি প্রায়ই সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে। আমি তার প্রতিবাদ করায় কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার উপর চড়াও হয়। এ ব্যাপারে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি, উক্ত মসজিদের জুম্মার নামাজ শেষে তারাবির টাকা নিয়ে হট্টগোল হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102