সখীপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সখীপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২০৭ Time View

টাঙ্গাইলের সখীপুরে সোহানা আক্তার সুমি (১৯) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বেতুয়া গ্রামে বাবার বাড়ির বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বাসাইল উপজেলার বার্তা গ্রামের জুয়েল রানার স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহানার সাথে প্রায় ৬/৭ মাস আগে বাসাইল উপজেলার বার্তা গ্রামের জুয়েল রানার সঙ্গে বিয়ে হয়। স্বাভাবিক ভাবেই এই ঈদের মধ্যে সে বাবার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তার মা ছোট দুই বোনকে গোসল করাতে নিয়ে যায়। এ সময় সোহানা ঘরের মধ্যেই বসা ছিলো।গোসল শেষে তার মা আর বোনেরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে সোহানা গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে।

সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কোন কারণ খোঁজে না পাওয়া গেলেও সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102