টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীর মরদেহ উদ্ধার – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীর মরদেহ উদ্ধার

সখিপুর উপজেলা প্রতিনিধিঃ,মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২১৮ Time View

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদে থাকা একযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে। নিহত যাত্রী হানিফ জয়পুরহাট জেলার আমতলী উপজেলার আমতলী গ্রামের আব্দুল হান্নানের ছেলে। রেললাইনের কোন এক জায়গায় গাছের সাথে ধাক্কা লেগে হানিফ (৩০) নামের ওই যাত্রীর মৃত্যু হয়েছে বলে ধারনা করছে রেলওয়ে পুলিশ।

এ বিষয়ে ঘারিন্দা রেল স্টেশন ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠে হানিফ মিয়া। পথিমধ্যে কোথায় কিভাবে গাছের সাথে ধাক্কা লেগেছে তা কেউ বলতে পারেনি। ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এসে পৌছালে মরদেহটি দেখার পর উদ্ধার করা হয়। মরদেহটি রেল পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102