আজ থেকে গার্মেন্টস শ্রমিকদের জন্য চলবে বিশেষ ট্রেন গাজীপুর থেকে – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

আজ থেকে গার্মেন্টস শ্রমিকদের জন্য চলবে বিশেষ ট্রেন গাজীপুর থেকে

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর
গার্মেন্টস শ্রমিকদের জন্য আজ থেকে তিন দিন বিশেষ ট্রেন চলাচল করবে। ৭, ৮ ও ৯ তারিখের এ বিশেষ ট্রেনগুলো জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। আজকের ট্রেন ছাড়বে রাত ১১টায়।

গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও মিডিয়া সমন্বয়ক মো. হাসিবুর রহমান। তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে।

বিশেষ এ ট্রেনগুলো আজ থেকে আগামী তিনদিন রাত ১১টায় ছাড়বে। জয়দেবপুর থেকে ছেড়ে ট্রেনটির নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী স্টেশন হয়ে সবশেষ দিনাজপুরের পার্বতীপুর জংশনে পৌঁছানোর সম্ভাব্য সময় ভোররাত ৫টা ৫৫ মিনিট।

তবে, বরাদ্দকৃত সব টিকেট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। আর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে আসনবিহীন টিকিট পাওয়া যাবে। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৭১৬টি, যার মধ্যে প্রথম শ্রেণির রয়েছে ২৪টি। ঈদের পরদিন থেকে তিন দিন ওই ট্রেনটি বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে গাজীপুরের উদ্দেশে চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102