কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এর দায়িত্ব নিলেন আ ন ম ওবাইদুর রহমান – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এর দায়িত্ব নিলেন আ ন ম ওবাইদুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১২১ Time View

মোঃ মামুনুর রশিদ, জেলা প্রতিনিধি,
কুড়িগ্রাম জেলা।

কুড়িগ্রামে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এর দায়িত্ব নিয়ে প্রথমদিন অফিস করেছে আ ন ম ওবাইদুর রহমান।

সোমবার সকাল ১১টায় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অফিসের প্রধান ফটকে প্রবেশ করলে পরিষদের কর্মকর্তা -কর্মচারিবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

এরপর জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া শেষে জেলা পরিষদ কার্যালয়ে জেলা চেয়ারম্যান এর দায়িত্ব নিয়ে প্রথমদিন অফিস করেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিনহাজুল ইসলাম তার নিকট দায়িত্ব হস্তান্তর করে।

দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে সভপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, রৈামারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী, চিলমারী উপজেলা চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন,জেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ চাষী করিম, বদরুল আলম,শেখ রিয়াজুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজার রহমান সাজু,আবুল কালাম আজাদ,দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন,জেলা পরিষদ সদস্য মো. জহির উদ্দিন,হারুনুর রশীদ,জামিনুল হক,সোহেল সরকার,জুযেল রানা,একরামুল হক বুলবুল, মনোয়ারা বেগম,সংরক্ষিত মহিলা সদস্য শিউলি বেগম,মাসুদা ডেইজী,আরমিন নাহার, সহকারি মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা-কর্মীসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান বলেন, আমি কুড়িগ্রাম জেলার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ভালোবাসা কোনদিন ভুলতে পারবো না।আপনাদের ভোটে ও ভালোবাসায় আজ আমি জেলা পরিষদের দায়িত্ব পেলাম।আজ থেকে আমার জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারিদের নিয়ে পথ চলা শুরু । মনে রাখবেন আমরা সবাইমিলে একটা পরিবার। জেলার বিভিন্ন উপজেলা থেকে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অফিসে সেবা নিতে আসে; আমি কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ করছি তারা যেন তাদের সম্মান ও সঠিক সেবা পায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা পরিষদকে একটি স্মার্ট ও মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102