কেশবপুর নিউজ ক্লাবে গৃহবধূসহ দুই সন্তানকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কেশবপুর নিউজ ক্লাবে গৃহবধূসহ দুই সন্তানকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের মোঃ শাহিন মৌলঙ্গীর স্ত্রী মোছাঃ নাজমুন নাহার সুমি ও তার কন্যা সন্তানদেরসহ শ্বশুরকে গালিগালাজ, মারপিট ও প্রাণনাশের হুমকির ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ৮এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখে কেশবপুর নিউজ ক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ওই গৃহবধূ বলেন, গত রোববার ৭ই এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখে সকাল আনুমানিক ১১ টার সময় জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের (১) মোঃ ইসরাফিল মৌলঙ্গী, পিতাঃ মোঃ ওলিয়ার মৌলঙ্গী, (২) মোঃ কালাম মৌলঙ্গী (৩) মোঃ সালাম মৌলঙ্গী,(৪) মোঃ জলিল মৌলঙ্গী, পিতাঃ মোঃ ছাকো মৌলঙ্গী কর্তৃক গৃহবধূ নাজমুন নাহার সুমি ও তার দুই কন্যা মোছাঃ তাবাসসুম খাতুন, মোছাঃ মারজিয়া খাতুন এবং তার শশুর কওছার মৌলঙ্গী কে বাড়ির উপর এসে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট করে ফোলা জখম ও প্রাণনাশের হুমকি দেয়।
বর্তমানে আমরা খুবই মানবেতর জীবন যাপন করছি। এমতবস্হায় তিনি তার পরিবারের সকলকে নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে এবং এমন ঘটনার সঠিক বিচার চেয়ে তিনি মিডিয়া ব্যক্তিত্ব ও সরকারের আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলন কালে নাজমুন নাহার সুমির সাথে উপস্থিত ছিলেন, তার শশুর মোঃ কওছার মৌলঙ্গী দুই কন্যা মোছাঃ তাবাচ্ছুম খাতুন, মোছাঃ মারজিয়া খাতুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102