সন্ত্রাসী হামলার ঘটনায় আটক ১ – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সন্ত্রাসী হামলার ঘটনায় আটক ১

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১১৭ Time View

কয়রা প্রতিনিধি: মোঃ আল-আমিন ইসলাম

খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা করে ২ জনের হাত ভাঙাসহ মারাত্মক রক্তাক্ত জখম করা, গাড়ি ভাঙচুর ও জমি বিক্রয়ের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় নেতৃত্বদানকারী আছাদুল সরদার (৪৮) নামে ১ জনকে গ্রেফতার করেছে কয়রা থানা পুলিশ।

৩১ মার্চ রাত ১২ টার দিকে উপজেলা বাগালী ইউনিয়নের উলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আছাদুল সরদার উলা গ্রামের মৃত ছবেদ সরদারের ছেলে।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় আসাদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত বাকিদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য,গত ৩০ মার্চ শনিবার সকাল ৯ টায় উপজেলার বাগালী ইউনিয়নের উল্যা বাজার সংলগ্ন হ্যাচারির পাশে বার বার জোর পূর্বক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে উল্যা গ্রামের আছাদুল সরদার ও তৈয়েবুরের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্র সস্ত্রসহ নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে উপজেলার আমাদী ইউনিয়নের জাহাগীর মহল গ্রামের মৃত লেহাজ উদ্দিন আহম্মেদ এর ছেলে রেজা আহম্মেদ (৪৪) ও ফিরোজ আহম্মেদ ব্যাপক মারপিট করে হাত ভাঙাসহ মারাত্মক রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই ও গাড়ি ভাঙচুর করে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর আগেও জোর পূর্বক জমি দখল ও হুমকির প্রতিবাদে কয়রা থানায় একাধিক সাধারণ ডায়েরি ও অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102