রায়পুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১১৯ Time View

আরিফ হোসেন রুদ্র (রায়পুর লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার (৩১ মার্চ) দুপুরে ওই সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। গত বুধবার তিনি রায়পুরে যোগদান করেন।

আলোচনায় সাংবাদিকরা ডাকাতিয়া নদীকে দখলমুক্ত ও বাঁধের স্থানে বেইলী ব্রীজ নির্মাণ করে এটিকে সচল করে দেওয়ার দাবি জানান। বীর নিবাস নির্মাণে অনিয়ম রোধ, মেঘনা নদী, স্থানীয় খাল ও ফসলি জমি থেকে অবৈধ খননযন্ত্রে বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, যেকোনো সমস্যা ‘অন দ্যা স্পট’ সমাধানে আমি বিশ্বাসী। সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে রায়পুরের জন্য ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তাঁদের সহযোগিতা নিয়ে রায়পুরকে এগিয়ে নিতে চাই।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- রায়পুর প্রেস ক্লাবের আহবায়ক পীরজাদা মো. মাসুদ হোসেন, সদস্য সচিব তাবারক হোসেন আজাদ, সাবেক সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার রায়, মুকুল পাটোয়ারী, সফিউল আলম চৌধুরী জুয়েল, আবদুল লতিফ, জহিরুল ইসলাম টিটু, মাজেদ হোসেন, শিপন পাটোয়ারী, ডিএস দুলাল, আরিফ হোসেন রুদ্র, আহসান হাবিব, রিয়াজ উদ্দিন, জাকির হোসেন, আলী আজগর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102