জমি রেজিস্ট্রি না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাধা। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

জমি রেজিস্ট্রি না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাধা।

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১২১ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

জমি রেজিস্ট্রি না করে দেয়া মৃত বাবার খোরা কবরে ছেলে নিজে শুয়ে কবর দিতে বাঁধা প্রদান করেছে। পরে পুলিশের হস্তক্ষেপে সম্পন্ন হয় দাফনকার্য। শুক্রবার(২৯ মার্চ) নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের যাদুরহাট বাটুল টারি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মৃত মুজিবুর রহমানের দুই স্ত্রী রয়েছে। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে ২ শতাংশ ও ছোট ছেলেকে ৫ শতাংশ জমি লিখে দেন তিনি। প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিকভাবে ৩ শতাংশ জমি প্রদান করেন বাবা মজিবুর রহমান। কিন্তু জমি রেজিস্ট্রে আগেই শুক্রবার ফজরের সময় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে তিন ছেলেকে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় বাবার লাশ আটক করে কবরে শুয়ে পড়ে কবর দিতে বাধা প্রদান করে ছোট ছেলে নওশাদ আলী। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাপড়া ইউনিয়নের পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুল ইসলাম বলেন, জমি লিখে না দেওয়ায় বাবাকে কবর দিতে বাধা প্রদানের ঘটনাটি আসলেই দুঃখজনক। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। পরে সদর থানায় বিষয়টি জানাপলে পুলিশের হস্তক্ষেপে মৃত মুজিবরের দাফনকার্যে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102