কুড়িগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবসে দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ – dainikprothombarta    
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবসে দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১২৩ Time View

মোঃ মামুনুর রশিদ , সদর উপজেলা প্রতিনিধি,,
কুড়িগ্রাম জেলা।

কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ২২ ব্যাটালিয়নের উদ্যোগে শতাধিক দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও মানবতার সেবায় অতন্ত্র প্রহরী হয়ে কাজ করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করার পাশাপাশি ব্যতিক্রমী ইফতার ও খাদ্য সহায়তা পেয়ে খুশি ছিন্নমূল মানুষজন।

মঙ্গলবার ২৬ শে মার্চ বিকেলে কুড়িগ্রাম বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ইফতার বিতরণ করেন বিজিবি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি কর্মকর্তা লেঃ কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমানসহ ২২ বিজিবি কর্মকর্তা ও কর্মচারীগণ

ইফতার পেয়ে মোঃ আব্দুল বাতেন বলেন,বিজিবি ইফতার আর খাবার পেয়ে খুব ভালো লাগলো। বিজিবি’র সকলের জন্য দোয়া রইল।

মোছাঃ আকলিমা বেগম বলেন,রোজার মাসে হামরা বিজিবি’র প্যাকেট খাবার দিয়ে ইফতার করমো।খুব ভাল নাগছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা লেঃ কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান বলেন,দেশের শান্তি শৃঙ্খলা বজায় ও আর্থ সামজিক উন্নয়নের পেক্ষাপটে বিজিবি নিবেদিত প্রান।বিভিন্ন দূর্যোগে জন কল্যানে কাজ করার পাশাপাশি আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমজান মাসের পবিত্রতা বজায় রেখে শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাবার সামগ্রী বিতরণ করা হলো।জনস্বার্থে বিজিবি এ ধারা অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102