রায়পুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৯ Time View

আরিফ হোসেন রুদ্র, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরে রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী ইসমাইল খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102