ডোমারে তিন ক্লিনিকে জরিমানা। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ডোমারে তিন ক্লিনিকে জরিমানা।

  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৩৫ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

নীলফামারী জেলার ডোমারে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৪মার্চ) সকাল ১১টা হতে বিকেল তিনটা পর্যন্ত জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামছুল আলম অভিযান পরিচালনা করেন।

চিকিৎসক সংকট, প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেওয়া, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করায় জেলা সিভিল সার্জন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

উপজেলা শহরের পদ্মা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, নার্স বিধি মোতাবেক না থাকা ও যন্ত্রপাতি সংকট থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিধি মোতাবেক চিকিৎসক না থাকায় সেবা হাসপাতালকে ৪০ হাজার টাকা ও ধার্য্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়া, প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া এক্স-রে করাসহ বিধি মোতাবেক চিকিৎসক না থাকায় ডক্টরস্ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ডক্টরস্ ক্লিনিকের মূল্য পরিশোধ রশিদ বহি জব্দ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, স্বাস্থ্য পরিদর্শক আল আমিন রহমান ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102