কুমিল্লা-সিলেট মহাসড়ক: যানজটের অবসান, নতুন সূচনার আলো – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কুমিল্লা-সিলেট মহাসড়ক: যানজটের অবসান, নতুন সূচনার আলো

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৭৫ Time View

মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ বাজার এলাকা দীর্ঘদিন ধরে যানজটের কবলে ছিল। বাজার ও মহাসড়ক এলাকায় অবৈধ দখল এবং ফুটপাথ ব্যবসায়ীদের অবাধ দাপটে যানবাহন চলাচলে চরম বিপর্যয় দেখা দিত। এই সমস্যা সমাধানে পূর্বের নেওয়া বিভিন্ন উদ্যোগ ব্যর্থ হলেও, উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোরের দৃঢ় পদক্ষেপে এবার চিত্র সম্পূর্ণ বদলে গেছে।

এমপি জাহাঙ্গীর আলম সরকারের পুত্র ডক্টর কিশোর দায়িত্ব নেওয়ার পর থেকেই মুরাদনগরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। তিনি নিজে অভিযান পরিচালনা করে বাজার এলাকা থেকে অবৈধ দখল উচ্ছেদ করেন এবং ফুটপাথ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আনেন। তার তদারকি ও কঠোর নির্দেশনার ফলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং যানজট নিরসনে সফল ভূমিকা পালন করে।

চেয়ারম্যান কিশোরের এই সাহসী পদক্ষেপের ফলে কুমিল্লা-সিলেট মহাসড়কের যানজট অনেকাংশে কমে এসেছে। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে এ সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এছাড়াও, প্রভাবশালী মহল নিয়ন্ত্রিত ফুটপাথের উৎপাত নিরসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

যানজট নিরসনের পাশাপাশি, পরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থাপনা এবং মুরাদনগরের দুই দিকে বেষ্টিত গোমতী নদীর সাথে সম্পৃক্ত সকল খাল দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চেয়ারম্যান কিশোরের দৃঢ়তা ও কর্মদক্ষতা দেখে জনগণ আশাবাদী, তিনি মুরাদনগরকে একটি উন্নত ও আধুনিক উপজেলায় পরিণত করতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102