লতিকা নৃত্যালয়ে নৃত্য কর্মশালার উদ্ভোদন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লতিকা নৃত্যালয়ে নৃত্য কর্মশালার উদ্ভোদন

  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৩৮ Time View

উপজেলা প্রতিনিধি (রায়পুর, লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুর জেলার পৌর শহরে ২১শে মার্চ সকাল এগারো ঘটিকার সময় স্বনামধন্য লতিকা নৃত্যালয়ে নৃত্য প্রশিক্ষন কেন্দ্র ৪ দিন ব্যাপি নৃত্য কর্মশালার শুভ উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লতিকা নৃত্যালয়ের উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা বনশ্রী পালের সভাপতিত্বে ও লতিকা নৃত্যালয়ের নৃত্য প্রশিক্ষক নৃত্য গুরু শুভ দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গল প্রদিপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্ভোদন করা হয়।

কর্মশালার শুভ উদ্ভোদন করেন দেশ বরন্য কত্থক নৃত্য গুরু ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সম্পাদক নৃত্যগুরু সাজু আহমেদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সিভিল সার্জন ডাঃ নাহিদ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্য শিল্পী শ্রীমতি দোলা দাস দেওয়ান, অভিভাবক সুদেব কুরী, সুমন দেবনাথ প্রমুখ।

নৃত্য প্রশিক্ষক কত্থক নৃত্য গুরু সাজু আহমেদ তার বক্তব্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের মানুষিক বিকাশের জন্য সংস্কৃতির সাথে সংযুক্ত রাখবেন। এতে করে আপনার সন্তান তার পড়ালেখার পাশাপাশি দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।সংস্কৃতির চর্চার মাধ্যমে বাচ্চারা মাদকাসক্ত থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সারা দেশে শাস্ত্রিয় নৃত্যের প্রসার করার জন্য কাজ করে যাচ্ছি।

লতিকা নৃত্যালয়ের নৃত্য গুরু শুভ দাস বলেন, লক্ষ্মীপুর জেলায় নৃত্য কে এগিয়ে নেয়ার জন্য লতিকা নৃত্যালয় কাজ করে যাচ্ছে। ইতমধ্যে লতিকা নৃত্যালয়ের বেশ কয়েকজন নৃত্য শিল্পী গোল্ড মেডেল সহ জাতীয় পুরস্কার পেয়েছে। আমরা লক্ষ্মীপুর জেলার নৃত্যকে এগিয়ে নেয়ার জন্য এই রকম আরো কর্মশালা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102