মুরাদনগরের ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৪৬ Time View

মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-

কুমিল্লার মুরাদনগর উপজেলার ৬নং বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, জাকির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচার আদালত-৫ কুমিল্লা কর্তৃক অভিযোগ গঠন করা হয়েছিল। কুমিল্লা জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ ২০শে ফেব্রুয়ারি সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, গত ১৭ই ফেব্রুয়ারি হামলার ঘটনায় উপজেলার বাঙ্গরা বাজার সীমানার পাড় এলাকার মৃত হাজী রুহুল আমিন সরকারের পুত্র বশির আহাম্মদ এসআই (অব.) বাদী হয়ে জাকির হোসেনসহ ৯ জনকে আসামি করে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102