ডোমারে চেকাডারা নদী খনন উদ্ভোধন। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ডোমারে চেকাডারা নদী খনন উদ্ভোধন।

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩১ Time View

নীলফামারী প্রতিনিধি ঃমোঃ গোলাম রব্বানী।

নীলফামারীর ডোমারের চেকাডারা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিএমডিএর “ইআইআর” প্রকল্পের আওতায় খনন কাজের শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বিএমডিএর নীলফামারী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী ডোমার জোন এ কে এম ফজলুল হক, প্রকৌশলী মেহফুজ আলম, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, রিভারাইন পিপল নীলফামারী জেলা সমন্বয়ক আব্দুল ওয়াদুদ প্রমূখ।

নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা এলাকার বিলাঞ্চল থেকে নদীটির উৎপত্তি হয়ে জোড়াবাড়ী ও বোড়াগাড়ী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়ে ডোমার উপজেলা পরিষদের নিকট শালকি নদীতে গিয়ে মিলিত হয়। ১৫কিলোমিটার দৈর্ঘ্য নদীটির উজানে হরিরডারা এবং ভাটিতে চেকাডারা নামে পরিচিত। নদীটি চুঙ্গাডাঙ্গা নামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তালিকাভূক্ত। যার পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চল নদী নং- ৪৩। নদীটির ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর বিভাগে সেচ সম্প্রসারণ (ইআরআই) প্রকল্পের আওতায় নদীটি পুনঃখননের উদ্যোগ গ্রহণ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ)। ইতিমধ্যে নদীটিতে পানি মজুদের জন্য ৩টি রেগুলেটর (সুইচগেট) নির্মিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102