ফুলবাড়ীর জয়নগর এলাকায় কষ্টি পাথরের মুর্তির ভগ্নাংশ উদ্ধা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ফুলবাড়ীর জয়নগর এলাকায় কষ্টি পাথরের মুর্তির ভগ্নাংশ উদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৫১ Time View

মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা:

জানা যায়,দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার জয়নগর এলাকায় মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে গোলাম মোস্তফার ছেলে কৃষক রায়হান আলী (৩০) তার জমিতে হাল চাষের সময় কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তিটি দেখতে পান। এসময় ওই এলাকার জাহিদুল ইসলাম হেলাল ও অশিক ঘটনাটি জানার পর স্থানীয় গ্রাম পুলিশকে জানান। পরে ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রবিউল ইসলাম কষ্টি পাথরের মুর্তিটি কৃষক রায়হান আলীর কাছ থেকে জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমালের কাছে জমা দেন।
কৃষক রায়হান আলী বলেন,জমিতে হালচাষ করার সময় ভগ্নদশার মুর্তিটি দেখতে পেয়ে প্রতিবেশি জাহিদুল ইসলাম হেলাল ও অশিককে জানান। পরে গ্রাম পুলিশের কাছে সেটি হস্তান্তর করেন।
গ্রাম পুলিশ রবিউল ইসলাম বলেন, কষ্টি পাথরের মুর্তি পাওয়া গেছে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে তাঁর নিদের্শনা অনুযায়ী মুর্তিটি জব্দ করে ইউএনও সাহেবের কাছে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, তবে মুর্তিটি সনাতন ধর্মালম্বীদের কোনো দেব-দেবীর মুর্তি কিনা সেটি নিশ্চিত করা যায়নি।বর্তমানে কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তিটি সংরক্ষণের জন্য কাষ্টডিয়ান, প্রত্নতত্ত অধিদপ্তর, কাহারোল, দিনাজপুরের কাছে প্রেরণ করা হয়েছে। তবে মুর্তিটি মূল্য নির্ধারণ করা যাযনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102