লালপুরে রিপন আলী (৩৫) নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগ উঠেছে। – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালপুরে রিপন আলী (৩৫) নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগ উঠেছে।

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪০ Time View

লালপুর নাটোর প্রতিনিধি মাসুদ রানা:
সোমবার (৩ মার্চ) রাতে লালপুর থানায় এঘটনায় অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী নারী। রিপন উপজেলার ডহরশৈলা গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং উপজেলা যুবলীগের সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী পেশায় একজন চা বিক্রেতা। গত ২৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে চায়ের দোকানে কাজ শেষ করে একা বাড়ি ফিরছিল ওই নারী। রাস্তা একা পেয়ে ওই নারীর শ্লীলতাহানির চেষ্ঠা করে যুবলীগ নেতা রিপন। পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত রিপন পালিয়ে যায়। এর আগেও রিপন ওই নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এবিষয়ে এবি ইউনিয়নের ৮নং ইউপি সদস্য মতিউর রহমান ও সাবেক ইউপি সদস্য সাহাবুল ইসলাম বলেন, রিপন প্রভাবশালী হওয়ায় ঘটনাটি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্ঠা করেও ব্যর্থ হয়েছেন তারা। এর আগেও সে বিভিন্ন নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে। আমরা এলাকাবাসী এঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানাই।
অভিযুক্ত রিপন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আগামী ইউপি নির্বাচন ঘিরে আমাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ছোট বিষয়কে বড় করা হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় ভুক্তভোগী নারী অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Doinik prothom batra….

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102