গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ২ – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ২

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৪৯ Time View

মাহাবুব ইসলাম গাজীপু:
গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে ও বড় ভাই। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল রোববার রাতে রাত ১১টার দিকে ভূরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইজাফর আলী ভুরুলিয়া এলাকার হাজী সলিম উদ্দিনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ভাই আজাফর আলী জানান, রাত ১১টার দিকে ভূরুলিয়া এলাকায় নিজেদের বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় তিন-চারজন যুবক তাঁকে অতর্কিতে কিল ঘুষি মারে। তিনি বিষয়টি বাড়িতে গিয়ে তাঁর ভাই ইজাফর আলী ও ভাতিজা ইসমাইলকে জানান। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে পাশের একটি স্কুলের সামনে গেলে অভিযুক্ত ওই যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে ফের হামলা চালায়। তাদের হামলায় তিনিসহ ভাই ইজাফর ও ভাতিজা ইসমাইল গুরুতর আহত হন। পরে স্বজন ও এলাকাবাসী তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাই ইজাফর আলী মারা যান।

আজাফর আলী আরও জানান, তাঁদের সঙ্গে কারো বিরোধ নেই। কেন অভিযুক্তরা হামলা চালিয়েছে তা বুঝতে পারছেন না তাঁরা।

বিষয়টি নিশ্চিত করে জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কী কারণে হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102