লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত – dainikprothombarta    
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৪১ Time View

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় ফজলুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২ মার্চ) দুপুরের দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের গোল্ডেন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক ওই এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত ফকলুল হক একজন অপারেশনের রোগী। বেশদিন আগে তার পিত্যথলির অপারেশন করা হয়। এখনো তার অপারেশনের জায়গা শুকায়নি। দুপুরের দিকে জেলা শহরের পৌর এলাকা থেকে একটি অটোরিক্সা পন্য বোঝাই করে গোকুন্ডা ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় নিহত ফজলুল হক তার বাড়ি থেকে রাস্তা পারাপার হতে গেলে দ্রুতগতির ওই অটোরিক্সাটি তাকে ধাক্কা দেয় এবং সে চাকার নিচে পড়ে যায়। এ সময় অটোরিক্সার চাকা তার পেটের অপারেশনের জায়গা দিয়ে চলে গেলে গেলে সেলাই ফেটে নারভুড়ি বাহির হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় স্থানীয় লোকজন ঘাতক অটোরিক্সাটি ও অটোচালককে আটক করে।

এ ঘটনায় নিহতের পরিবার যেন থানায় অভিযোগ না দেয় এজন্য তাদেরকে ম্যানেজ করেন গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টোটন। পর তার হস্তক্ষেপে নিহতের পরিবারকে এক লক্ষ টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানায়, বিষয়টি তিনি জেনেছেন। নিহত ব্যাক্তি অসুস্থ ছিলেন। খুব সম্ভত তিনি রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় মারা যান। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবার টাকায় বিনিময়ে বিষয়টি মিমাংসা করেছেন কি না তা তার জানা নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোহাম্মদ হানিফ মিয়া, লালমনিরহাট।
০১৯৩৬৪৬৮০২৬, ২ মার্চ ‘২০২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102