ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস – dainikprothombarta    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

বিশেষ প্রতিনিধি:-

রাজধানীর হাজারীবাগ এলাকার গনকটুলি বড় মহল্লায় মাদকের গডফাদার ইয়াবা সুন্দরী শিল্পী বেগম, শেলি, জাফর কালন, কইরা কালন, সাঈদ, খোকন, সিমা সহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ীরা খবর পায় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান অন্যত্র বদলি হতে যাচ্ছেন, আর সেই তথ্যের উল্লাসে মেতে উঠেন সকল মাদক ব্যবসায়ীরা, যাদের ইন্দন দিচ্ছেন শিল্পী বেগমের ছেলে কানা সোহেল ও ২২ নং ওয়ার্ড হাজারীবাগ থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাদক ব্যবসায়ী জাফর আহমেদ রানা সহ সোহেল ওরফে ক্যাপ সোহেল , আর সেই উল্লাসে থেমে নেই বইলখানার শাবানা বেগম ও গাজা ব্যবসায়ী টিটু, বিশেষ সূত্রে জানা যায় হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর সজীবের বিশ্বস্ত ও সাহসী সাবেক মহিলা লীগের নেত্রী যিনি এ সময়ে মাদক সম্রাজ্ঞী শিল্পী বেগম বর্তমানে গনকটুলির বড় মহল্লায় মরণ নাশক নেশা ইয়াবার ডিলার হিসেবে পরিচিত,

গোপন সূত্রে আলো জানা যায় শিল্পী বেগম কলোনির প্রতিটা গেটে ও তার আশপাশে পাহারাদার বসিয়ে শিল্পী বেগম নিজে ও শেলি বউবাজারে বসে ওপেনে করছেন ইয়াবা ব্যাবসা।
শিল্পী বেগমের ছেলে জাফর আহমেদ রানা এলাকায় যুবদলের নেতা পরিচয় দেওয়ার কারণে স্থানীয়রা প্রতিবাদ করতে নারাজ। এ বিষয়ে স্থানীয়দের সাথে আলাপকালে তারা বলেন বর্তমান হাজারীবাগ থানার যিনি ওসি সাহেব আছেন তিনি চাইলে পারেন এসব মাদক ব্যবসায়ীদের জব্দ করতে কারণ এ যাবত একমাত্র তার ভূমিকার কারণেই কলোনিতে মাদক ব্যবসা কিছুটা হলেও নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু বড় মহল্লা এলাকায় মাদক ব্যবসা ক্রমেই বাড়ছে। স্থানীয়দের দাবি মাদকের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান চলমান রাখার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102