
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৩ মার্চ ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামী মাহবুল ওরফে মাহাবুব (৩৬) কে গ্রেফতার করা হয়। তার পিতা আদেল মিয়া ও মাতা সুফিয়া খাতুন। তার স্থায়ী ঠিকানা ফরিদপুর জেলার ভাংগা থানার বালিয়াচরা এলাকায় হলেও বর্তমানে তিনি গাজীপুরের দিঘিরচালা এলাকায় ভাড়া থাকতেন।
এছাড়া নারী নির্যাতন ও সাইবার সুরক্ষা আইনের মামলায় অভিযুক্ত মোঃ দীন ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকার পল্লবী থানার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুরের দিঘিরচালায় বসবাস করছিলেন।
দেশীয় অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে উজ্জল (২১) নামে আরও একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায়।
অন্যদিকে, জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী হিসেবে সাইফুল ইসলাম টিটু এবং আমিনুল ইসলাম (৩২) কে গ্রেফতার করা হয়েছে। তাদের উভয়েরই বাড়ি গাজীপুর মহানগরের বাসন থানাধীন এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।