রাজশাহীতে আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাজশাহীতে আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

সাখাওয়াত হাসান
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৮ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি:

 

 

রাজশাহীর আদালতে হাজিরা দেওয়ার পর একটি হত্যা মামলার প্রধান আসামি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২১ দিন ধরে মাসুম বিল্লাহ (২৭) নামের এই তরুণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতে তাঁর স্বজনেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। তাঁদের ধারণা, মামলার বাদীপক্ষ বা অন্য কেউ মাসুমকে অপহরণ করে নিয়ে গেছে।

 

মাসুম রাজশাহী নগরের ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোবারক আলী সূর্য। তাঁদের গ্রামের বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার তেরোপাড়া গ্রামে। মাসুম নিখোঁজের ঘটনায় তাঁর মা রাবেয়া বেগম গত ১১ ফেব্রুয়ারি নগরীর রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

লিখিত অভিযোগে বলা হয়, মাসুম বিল্লাহ পেশায় একজন ছাত্র। ২০২২ সালে মাসুম একটি মামলায় এজাহারভুক্ত আসামি হন। এই মামলার ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন। মামলাটি আদালতে বিচারাধীন। এই মামলায় হাজিরা দিতে গত ৮ ফেব্রুয়ারি মাসুম আদালতে যান। আদালতে হাজিরা দেওয়ার পর তিনি গোদাগাড়ীর রাজাবাড়ী ভূমি অফিসে যাবেন বলে পরিবারকে জানিয়েছিলেন। সেদিন থেকে মাসুম আর বাড়ি ফেরেননি। ওদিন রাতে রাবেয়া বেগম তাঁর ছেলের মোবাইলে ফোন করলে নম্বরটি বন্ধ পান।

 

অভিযোগে আরও বলা হয়, রাবেয়া বেগমের সন্দেহ, হত্যা মামলার বাদীপক্ষ বা অন্য কেউ ৮ ফেব্রুয়ারি তাঁর ছেলে মাসুমকে আদালত চত্বর এলাকা থেকে অপহরণ করে নিয়ে গেছে। এই মামলার বাদীপক্ষ এর আগে মাসুমকে বিভিন্ন ভয়ভীতি ও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল বলে অভিযোগ করা হয়। কিন্তু মামলাটি মীমাংসার চেষ্টা করার জন্য এসব ভয়ভীতি ও হুমকির ব্যাপারে এত দিন কোনো অভিযোগ করা হয়নি বলে জানান রাবেয়া বেগম।

 

মাসুমের বোন জিয়াসমিন খাতুন বলেন, ‘মামলার বাদীপক্ষ এর আগেও নানারকম হুমকি দিয়েছিল। কিন্তু আমরা সেসব গুরুত্ব না দিয়ে মামলাটি স্থানীয়ভাবে আপস করার চেষ্টা করছিলাম। আলোচনাও চলছিল। এর মধ্যে হাজিরার দিনে আমার ভাই নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তার খোঁজ পাচ্ছি না। আমরা খুব উদ্বেগের মধ্যে আছি। আমাদের ধারণা, বাদীপক্ষ বা অন্য কেউ আমার ভাইকে অপহরণ করে নিয়ে গেছে। আমরা তার সন্ধান চাই।’

 

খোঁজ নিয়ে জানা গেছে, ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে ২০২২ সালে গোদাগাড়ীর তেরোপাড়া গ্রামে দুই পক্ষের মারামারিতে মামুন-অর-রশিদ নামের এক যুবক আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান। এই ঘটনায় থানায় মামলা হয়। তাতে প্রধান আসামি করা হয় মাসুমকে।

 

এদিকে মাসুমকে অপহরণের অভিযোগের বিষয়ে কথা বলার জন্য নিহত মামুনের ভাই সুমন আলীকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।

 

জানতে চাইলে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘অভিযোগ আমরা তদন্ত করছি। এখনো মাসুম বিল্লাহর খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইলের কললিস্ট বিশ্লেষণ করা হবে। এ জন্য আবেদন করা হয়েছে। এটা পাওয়া গেলে পরিস্থিতি সম্পর্কে কিছুটা বোঝা যেতে পারে। আমরা সব দিক থেকেই বিষয়টির তদন্ত করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102