রাজশাহী নগরের বর্জ্যে বিষাক্ত নদী-বিল – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাজশাহী নগরের বর্জ্যে বিষাক্ত নদী-বিল

সাখাওয়াত হাসান
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৭ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি:

 

রাজশাহীর পদ্মা নদী থেকে উৎসারিত নবগঙ্গা ও বারাহী নদী দখল ও দূষণমুক্ত করা এবং পুনঃখননের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজশাহীর পবা উপজেলার বারসিক রাজশাহী রিসোর্স সেন্টারের সেমিনার কক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়। গ্রিন কোয়ালিশন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

বক্তারা বলেন, রাজশাহী নগরের অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার ফলে নগরসংলগ্ন নদী, বিল ও জলাধার মারাত্মক দূষণ, দখল ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে। চরম জলবায়ু ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

 

সংগঠনগুলোর পর্যবেক্ষণে দেখা গেছে, নগরের বিভিন্ন ড্রেন ও নালা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বিষাক্ত তরল বর্জ্য প্রবাহিত হয়ে স্বরমঙ্গলা, বারাহী, নবগঙ্গা ও বারনই নদীতে গিয়ে পড়ছে। একসময় স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এসব নদীর পানি এখন কালচে ও দুর্গন্ধযুক্ত। তলদেশে পলি ও প্লাস্টিক জমে প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে, কমে গেছে মাছসহ জলজ প্রাণীর উপস্থিতি। ফলে স্থানীয় জেলেরা আয় হারাচ্ছেন এবং নদীর স্বাভাবিক পরিবেশগত চরিত্র নষ্ট হচ্ছে।

 

নগরের বিষাক্ত বর্জ্য নিম্নাঞ্চলে জমে সাপমারার বিল, বকমারি বিল, ভূগরোইল বিল, পাইকরের বিল, বড়বাড়িয়া বিল ও কর্ণাহার বিলের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দীর্ঘদিন ধরে কৃষি, মৎস্যসম্পদ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত এসব বিল এখন স্থায়ী জলাবদ্ধতা, মাছের উৎপাদন হ্রাস এবং দূষিত পানি কৃষিজমিতে প্রবেশের ঝুঁকিতে রয়েছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং নিরাপদ খাদ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে, এ দূষিত পানি নিম্নপ্রবাহে নাটোর জেলার চলন বিল পর্যন্ত পৌঁছাতে পারে, যা বৃহত্তর আঞ্চলিক বাস্তুতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, দূষিত পানি দিয়ে চাষাবাদ চলতে থাকায় মাটির গুণগত মান নষ্ট হচ্ছে এবং ফসলে ক্ষতিকর উপাদান জমার ঝুঁকি তৈরি হচ্ছে। দীর্ঘমেয়াদে এটি খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্থানীয়দের অভিযোগ, চর্মরোগ, পানিবাহিত রোগ ও দুর্গন্ধজনিত শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ছে। শিশু, নারী ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন। মৎস্যজীবী ও কৃষকসহ নিম্নআয়ের মানুষ সরাসরি ক্ষতির শিকার হচ্ছেন, যা পরিবেশগত ন্যায়বিচারের প্রশ্নও উত্থাপন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102