
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাঁচথুপী মিয়াপাড়া মাদ্রাসার মুঈনে মুহতামিম মাওলানা আতিকুর রহমান।
সৌজন্য সাক্ষাতের সময় ধুনট-শেরপুরের সকল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। সভায় এমপির নিজস্ব বাসভবন ফুড ভিলেজে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা সচিব আলী হোসাইন, মাওলানা ওমর ফারুক নছরতপুরী, মোঃ আলমগীর হোসাইনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা নবনির্বাচিত এমপির দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।