মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল, জয়দেবপুরে ৬ দোকানকে জরিমানা – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল, জয়দেবপুরে ৬ দোকানকে জরিমানা

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ Time View

গাজীপুর প্রতিনিধি:

জয়দেবপুরে মেয়াদোত্তীর্ণ খেজুরকে চকচকে দেখানোর জন্য সরিষার তেল ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি দোকানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিকালে জয়দেবপুরের কালিমন্দির এলাকার খেজুরের দোকান ও কলাপট্টি ফলের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কিছু ব্যবসায়ী পুরনো ও মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল মেখে তা নতুন ও আকর্ষণীয় হিসেবে বিক্রি করছিলেন।

এ সময় ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ৬টি দোকানকে জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন, প্রভাকর রায়, আহমেদ আলী আদনান ও মোঃ আরিফ হোসাঈন।

অভিযান চলাকালে উপস্থিত কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102