মরিচের জাব পোকা। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মরিচের জাব পোকা।

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৫ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।

জাব পোকা মরিচের মারাত্নক ক্ষতি করে। মরিচের পাতা, ফুল, কচি ফল ও ডগার রস চুষে খায়। এতে মরিচের ফলন নিয়ে হতাশ হন চাষিরা । তাই মরিচের ভালো ফলন পেতে হলে জাব পোকাসহ বিভিন্ন পোকার দমন ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানতে হবে।

মরিচের জাব পোকা:
পরিচিতি:

জাব পোকা অতি ছোট, দেহ নরম ও উজ্জ্বল কাল রংয়ের হয়ে থাকে। পাখাওয়ালা জাব পোকা উড়তে পারে কিন্তু নিম্ফ বা পাখা বিহীন উড়তে পারে না । এরা দল বদ্ধ ভাবে বাস করে।

কারণ: র্পূনাঙ্গ ও নিম্ফ (বাচ্চা) পাতা, ফুল, কচি ফল ও ডগার রস চুষে খায়। অধিক আক্রমণে গাছের বাড়তি কমে যায় এবং ফলন কম হয়। এ পোকা ভাইরাস রোগ ছড়ায়।

ক্ষতির লক্ষণ:
১. পূর্নাঙ্গ ও নিম্ফ পাতা, ফুল কচি ফল ও ডগার রস চুষে খায়।
২. পাতা কুঁকড়ে যায়, গাছের বৃদ্ধি ও ফুল, ফল ধারণ বাধাগ্রস্থ হয়
৩. এ পোকা থেকে নি:সৃত মধুরসে কালো শুটি মোল্ড ছত্রাক জন্মায়।

পোকা দমন ব্যবস্থাপনা :
* প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা।

* আক্রমণের প্রাথমিক অবস্থায় হাত দিয়ে পিষে মেরে ফেলতে হবে।

* পরিষ্কার পানি জোরে স্প্রে করা ও ক্ষেত পরিষ্কার /পরিচ্ছন্ন রাখা

* লেডি বার্ড বিটলের পূর্নাঙ্গ ও কীড়া (গ্লাব) এবং সিরফিড ফ্লাই এর কীড়া জাব পোকা খায় বিধায় এদের সংরক্ষণ ও সংখ্যা বাড়ানো গেলে জাবপোকা অতিদ্রুত খেয়ে ফেলে।

* হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা ।

* তামাকের গুড়া (১০গ্রাম) ও সাবানের গুড়া (৫গ্রাম) প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা।

* আক্রমণের মাত্রা বেড়ে গেলে ইমিডাক্লোরপ্রিড গ্রুপের কীটনাশক (যেমন টিডো/ টিডো প্লাস/ইমিটাফ/গেইন
এডমায়ার/কনফিডর) অনুমোদিত হারে প্রয়োগ করতে হবে।

সাবধানতা:
স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102