রমজানকে সামনে রেখে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

রমজানকে সামনে রেখে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ Time View

গাজীপুর প্রতিনিধি:

কালীগঞ্জ গাজীপুর, ১৭ ফেব্রুয়ারি ২০২৬: রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছেন।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় তিনটি মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বেশি মূল্যে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স নবায়ন না থাকায় এক ব্যবসায়ীকে স্থানীয় সরকার আইনে জরিমানা করা হয়।

মোট চারটি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হলেও কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

অভিযানে রাষ্ট্রের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করা হয় এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102