রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা

সাখাওয়াত হাসান 
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিশেষ করে ঝুঁকিপূর্ন (অতি গুরুত্বপূর্ন) ভোট কেন্দ্রে অভ্যান্তরীন নিরাপত্তা, গোয়েন্দা নজরদারী, আইনশৃংখলা বাহিনীর টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় প্রশাসন।

 

বুধবার ১১ ফেব্রুয়ারি বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, নির্বাচন ও গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।

 

বিভাগীয় কমিশনার জানান, রাজশাহী বিভাগে রয়েছে ৮টি জেলা, ৬৭টি উপজেলা, ১টি সিটি কর্পোরেশন, ৬২টি পৌরসভা ও ৫৬৫টি ইউনিয়ন। প্রায় ১৮ হাজার ১৫৪ বর্গকিলোমিটার এলাকায় বসবাস করছেন আনুমানিক ২ কোটি ৩ লাখ মানুষ। এ বিভাগের চূড়ান্ত ভোটার সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। মোট ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে ৫ হাজার ২৮৭টি। এর মধ্যে ১ হাজার ৭৬৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় মোট ১ লাখ ৪ হাজার ৬৬ জন সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর ১০ হাজার সদস্য, বিজিবির ৪ হাজার ১২৩ জন, রাজশাহী রেঞ্জ পুলিশের ১৩ হাজার ৭৯৬ জন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৪০৫ জন, র‍্যাবের ১ হাজার ৬ জন এবং আনসারের ৭২ হাজার ৭৩৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি আসনে গড়ে ২ হাজার ৬৬৮ জন সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ২ হাজার ৩১৮টি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।

 

এদিকে, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজশাহীর কেন্দ্র কেন্দ্র পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। নয়টি উপজেলা সদর ও সিটি করপোরেশন এলাকায় মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়।

 

অপরদিকে, রাজশাহীর ছয়টি আসনে ভোট কেন্দ্র রয়েছে ৭৭৮টি। এর মধ্যে ঝুকিপূর্ন ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৪৯০টি। নির্বাচন শান্তিপূর্ন করতে রাজশাহীতে কাজ করবে ১৬ হাজার ১১৩ জন আইন শৃংখলা বাহিনীর সদস্য। এর মধ্যে পুলিশ ৩৯৮২, বিজিবি ৭৬০, র‌্যাব ১৪৭, সেনাবাহিনী ১১১০ ও আনসার সদস্য ১০১১৪ জন। এছাড়াও থাকছেন ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটার সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। আর প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102