ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা – dainikprothombarta    
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা

রবিউল ইসলাম রবি 
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ Time View

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

ধুনট উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল কারিমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের পূর্ব অঞ্চলের সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান বিপ্লব, এসসিপি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব খোকন মাহমুদ, উপজেলা জামায়াতের সাবেক আমীর রেজাউল করিম বাচ্চু, নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল, সহ-সেক্রেটারি ফিরোজ আহম্মেদ ও আব্দুল ওহাব, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহিল বাকী, উপজেলা কর্মপরিষদ সদস্য খলিলুর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি সজিব আহম্মেদ, সাধারণ সম্পাদক আহসান হাবিব, এসসিপি নেতা নাঈমুল ইসলাম ও রাশেদ সাদাত।

 

প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান বলেন,

“দাড়িপাল্লা প্রতীক ন্যায়, ইনসাফ ও জনকল্যাণের প্রতীক। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। ধুনট-শেরপুরের উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষার মানোন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।”

তিনি আরও বলেন,

“জনগণের ভোটই আমাদের শক্তি। আপনাদের প্রত্যেকটি ভোট অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়।”

বিশেষ অতিথি মাওলানা মানসুরুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন,

“আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গণসংযোগ বাড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।”

সভা শেষে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102