
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৯/০২/২০২৬ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারনামীয় আসামীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় আসামী মোছা: পুতুল বেগম (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত জজ মিয়ার কন্যা, মমতাজ বেগমের সন্তান এবং হেলাল মিয়ার স্ত্রী। তার বর্তমান ঠিকানা গ্রাম- নাওজুরি (নাওজোড় রিয়াজ পাম্পের পাশে ভাড়া বাসা), থানা- বাসন, জেলা- গাজীপুর এবং স্থায়ী ঠিকানা গ্রাম- ডালপা (ডালপাড় উত্তরাপাড়া মালু সরকার বাড়ী), থানা- বাঙ্গরা বাজার, জেলা- কুমিল্লা।
এছাড়াও প্রসিকিউশনভুক্ত আসামী হিসেবে মো: মহসিন হোসেন (২৮), পিতা- মো: মনসুর মিয়া, মাতা- নিলুফা বেগম এবং মো: মিনহাজ (২৩), পিতা- মো: মান্নান, মাতা- মোছা: মিনা, সাং- সুরাববাড়ী, ওয়ার্ড নং- ৫, থানা- কাশিমপুর, গাজীপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।