রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি – dainikprothombarta    
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময় রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট: আদালতে মামলা, তদন্তে পিবিআই দুর্গাপুরে বিএনপি নেতাকে শোকজ ‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ‎ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা  কালিয়াকৈরে মালবাহী ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত   অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে জেলা জিয়া পরিষদের ধানের শীষের প্রচারণা 

রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

সাখাওয়াত হাসান
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরের রেলগেট থেকে কাশিয়াডাংগা পর্যন্ত রেললাইনের পাশে অবৈধ দখল বাড়তে থাকায় দুর্ঘটনার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। রেললাইনের দু’পাশে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার কারণে যানবাহন চালকদের দৃষ্টিসীমা ব্যাহত হচ্ছে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বুধবার সকালে রাজশাহীর পাঠার মোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী গাড়ির সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী এবং রেলওয়ের অসাধু কর্মচারীদের যোগসাজশে রেলওয়ের জমি অবৈধভাবে দখল ও বিক্রি হচ্ছে। টাকার বিনিময়ে এসব জায়গা ব্যবহার করতে দেওয়ায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও একই এলাকায় একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী রেলের জিএম ফরিদ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। রাজশাহী সিটি এলাকার অবৈধ দোকানপাট খুব শিগগিরই উচ্ছেদ করা হবে।”
তিনি আরও জানান, শহরের ভেতরে অবৈধ দখলের তালিকা তৈরি করে নোটিশ জারি করা হবে এবং রাজশাহীর বাইরের এলাকাগুলোতেও উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102