গাজীপুরে বিএনপি প্রার্থী রনির বিশাল গণমিছিল ও নির্বাচনী শোডাউন – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

গাজীপুরে বিএনপি প্রার্থী রনির বিশাল গণমিছিল ও নির্বাচনী শোডাউন

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৭ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি এক বিশাল গণমিছিলের মাধ্যমে নির্বাচনী শোডাউন করেছেন। গতকাল শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে শুরু হওয়া প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই গণমিছিলে নেতৃত্ব দেন প্রার্থী নিজেই।

গণমিছিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এদেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে অপেক্ষা করেছে। এই সময়ে সাধারণ মানুষ অনেক নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছে।” তিনি আসন্ন নির্বাচনে কোনো অশুভ শক্তি যেন অবৈধ প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “গাজীপুরের মানুষ এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, গাজীপুরবাসী শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।”

গণমিছিল ও সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102