যারা ভোটকেন্দ্র দখল করতে আসতে চাও আর ফেরত যাইতে পারবা না- হাসনাত আব্দুল্লাহ  – dainikprothombarta    
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধুনটে শহীদ বেদিতে জুতা পরে ওঠার ঘটনায় জামায়াতের দুঃখপ্রকাশ রাজশাহীর ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নির্বাচনী জনসভায়  এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত যারা ভোটকেন্দ্র দখল করতে আসতে চাও আর ফেরত যাইতে পারবা না- হাসনাত আব্দুল্লাহ  দাঁড়িপাল্লার সমর্থনে ধুনটে নারী সমাবেশ অনুষ্ঠিত বাসন থানায় বিশেষ অভিযান: অস্ত্র ও চুরি মামলায় ৬ জন গ্রেফতার বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে বাবু জয়ন্ত কুমার কুন্ডু সাম্য ও মানবিক অঞ্চল গড়তে ধানের শীষে ভোট দিন উপসহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটা বাতিলের দাবিতে গাজীপুরসহ সারা দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেল ব্লকেড জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’ দাবি মুরাদনগর উপজেলা বিএনপির

যারা ভোটকেন্দ্র দখল করতে আসতে চাও আর ফেরত যাইতে পারবা না- হাসনাত আব্দুল্লাহ 

সাহেদ আহমেদ (সৌরভ)
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ Time View

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

সারাদেশে ছড়িয়ে গেছে একমাত্র ঐক্যবদ্ধ এ বাংলাদেশ ১১ দলীয় জোট। আমরা যে বাংলাদেশ গড়ে তুলবো সে বাংলাদেশ হবে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ১৪শত শহীদদের অবদান দিতে চান তাহলে ১১ দলীয় জোট প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। আপনারা বুঝতে পারছেন না, খেলা যে কোন লেভেলে চলছে, খেলা যে চেঞ্জ করবো সেটা না, আমরা খেলাটার নিয়মটাই পাল্টিয়ে দেবো ইনশাল্লাহ। যারা ভোটকেন্দ্র দখল করতে আসতে চাও, তোমরা তোমাদের মা-বোনদের ও সন্তানদের কাছ থেকে দোয়া নিয়ে আইসো, তোমরা আর ফেরত যাইতে পারবা না।

 

সারা মিডিয়ার সব জায়গায় শুধুমাত্র বিএনপির বন্দনা ও প্রশংসা প্রচার করে থাকেন। এই নির্লজ্জ মিডিয়া গত ১৭ বছর যাবত তারেক জিয়াকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে, আজকে তারা পদ লেহনের ব্যস্ত হয়ে গিয়েছে। মিডিয়ার ভাইয়েরা আপনাদের চরিত্র বদলাতে হবে। সাংবাদিক ভাইয়েরা চেষ্টা করে কিন্তু আগামী নির্বাচনে আপনারা যদি(মালিক পক্ষ) নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, তাহলে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে।

 

 

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খেলাফত মজলিশ মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসমুক্ত নবীনগর করার লক্ষ্যে ১১ দলীয় জোট প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীকে রিক্সা মার্কায় ভোট দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানান।

 

 

গতকাল বুধবার (৪/২) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম বাশার ও এনসিপির সহ সমন্বয় সাইফুল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. আব্দুল বাতেন, জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা এমদাদুল হক সিরাজী, সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম কাশরেকী, এনসিপির জেলা দক্ষিন অঞ্চলের সংগঠক আব্দুল আল মাহমুদ জিহান, ১১দলীয় জোট প্রার্থী আমজাদ হোসাইন আশরাফী সহ জোটের নেতৃবৃন্দ।

 

বক্তারা আগামী ১২ তারিখে ব্যালটের মাধ্যমে ফ্যাসিবাদ, চাঁদাবাজ,  দুর্নীতিবাজ ও সন্ত্রাসমুক্ত নবীনগর গড়তে রিকশা মার্কায় ভোট দেওয়া আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102