দাঁড়িপাল্লার সমর্থনে ধুনটে নারী সমাবেশ অনুষ্ঠিত – dainikprothombarta    
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

দাঁড়িপাল্লার সমর্থনে ধুনটে নারী সমাবেশ অনুষ্ঠিত

রবিউল ইসলাম রবি 
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ Time View

ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ধুনট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিভাগের দায়িত্বশীলা লাকি আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী রুহানি জান্নাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র শেরপুর উপজেলা আমির ও বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ধুনট উপজেলা আমির অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আব্দুল করিম, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহম্মেদ, অধ্যাপক তরিকুল ইসলাম, কালেরপাড়া ইউনিয়ন আমির আবুল কাসেম।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের দায়িত্বশীলা ও আঞ্চলিক দায়িত্বশীলা সাজেদা সামাদ, জেলা দায়িত্বশীলা ডা. মাসুদা করিম, জেলা কর্ম পরিষদ সদস্য ও ধুনট উপজেলা কেয়ারটেকার নুরুন্নাহারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নারী ও পুরুষ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102