উপসহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটা বাতিলের দাবিতে গাজীপুরসহ সারা দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেল ব্লকেড – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

উপসহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটা বাতিলের দাবিতে গাজীপুরসহ সারা দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেল ব্লকেড

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৬ Time View

গাজীপুর প্রতিনিধি:

উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত অযৌক্তিক ৩৩ শতাংশ কোটা প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরসহ সারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রেল ব্লকেড ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে গাজীপুর রেলপথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, গাজীপুর রেলপথ ব্লকেড কর্মসূচিতে ন্যূনতম ১৫ থেকে ২০ হাজার ডিপ্লোমা প্রকৌশলী অংশগ্রহণ করেছেন। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় রেল চলাচল ব্যাহত হয়।

আন্দোলনরত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জানান, উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদটি দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত থাকলেও সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদানের সুপারিশ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক। তারা বলেন, এই সিদ্ধান্তের ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হবে।

আন্দোলনকারীদের প্রধান দাবিসমূহ হলো— ১. উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত অযৌক্তিক ৩৩ শতাংশ কোটা প্রদানের সুপারিশ অবিলম্বে বাতিল করতে হবে।

২. ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের সংকট নিরসনের নামে গঠিত কমিটি অবিলম্বে বিলুপ্ত করতে হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সারাদিন রেল ব্লকেড ও অবস্থান কর্মসূচি পালন করবেন। শুধু গাজীপুর নয়, দেশের বিভিন্ন জেলায়ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে রেল ব্লকেডের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হলেও আন্দোলনকারীরা বলছেন, ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা শান্তিপূর্ণ আন্দোলনে বাধ্য হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102